ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ২০:২৭
 
 
রাজধানীতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে বৃহস্পতিবার কালাম নামের এক চালককে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালাম মিরপুর-যাত্রাবাড়ী রুটের শিখর পরিবহনের চালক।
 
দুপুরে  নগরীরর রূপসী বাংলা (শেরাটান) হোটেল মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ অভিযান  পরিচালনা করেন।
 
অভিযানে অভিযানে ৭টি বাস ও একটি মাইক্রোবাস আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
 
এ দিকে, অভিযানের কারণে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।