বাংলাদেশের পর গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ফলে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে টানা দু’টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। তাতেই রেকর্ড বইয়ে সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের পাশে নিজের নাম লেখালেন ধাওয়ান।
এর আগে গাভাস্কার ও দ্রাবিড়ই ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে টানা দু’টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
গল টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রানের নান্দনিক ইনিংস খেলেন ধাওয়ান। ১০৩ রানের ইনিংস খেলেছেন কোহলিও। ফলে প্রথম ইনিংসে ৩৭৫ রান সংগ্রহ করে ভারত।
খবর বাসসের।
