রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৪৬

আকবর আলী

আড়াইহাজার  উপজেলার নোয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আড়াইহাজার পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আকবর আলী (৬৯) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত  হয়ে সোমবার সন্ধ্যায়  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের উপস্থিতিতে নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।