এস এম বদরুদ্দোজা
বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হাজী এস এম বদরুদ্দোজার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এদিন বাদ জোহর পশ্চিম রামপুরাস্থ পাকা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে যোগদানের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এস এম বদরুদ্দোজা দেশনিউজ২৪.কম অনলাইন নিউজপোর্টালের বিশেষ প্রতিনিধি, বাংলাদেশের কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলামের পিতা।
