পাকিস্তানে সামরিক আদালতে ৭ জঙ্গির মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:০৯


পাকিস্তানে সাত জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এছাড়া একই আদালতে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের প্রধান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এই আদেশ দেন। খবর ডন’র।

দেশটির পেশোয়ারে গত বছরের ১৬ ডিসেম্বর সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালানো এবং করাচিতে সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় এদের মৃত্যুদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

সমপ্রতি সুপ্রিম কোর্ট সামরিক আদালতকে বৈধ ঘোষণা করে রায় দেয়ার পর এই রায় দেয়া হলো। তবে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা আপিল করতে পারবেন।