শার্শায় ইয়াবাসহ ২ যুবক আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৪:১২



যশোরের শার্শা উপজেলায় দুইশ পিস ইয়াবাসহ ওজিয়ার রহমান (৩৮) ও আলমগীর হোসেন (২৬) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে নাভারন রেলবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬ এর এএসপি মোহাম্মদ জিয়াউল হক জানান, উপজেলার নাভারন রেলবাজার, কলেজ মার্কেট ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাদক বেচাকেনা চলছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওজিয়ার ও আলমগীরকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক দুজনকে শুক্রবার সকালে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ওসি এনামুল হক জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।