জয়পুরহাট শহরের মাস্টারপাড়া এলাকায় এক গৃহবধু ধর্ষনের শিকার হয়েছে। তাঁর বাড়ি পাঁচবিবি উপজেলার আয়মা গোপিনাথপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে ১০টায় ওই গৃহবধু ধর্ষনের শিকার হন। পুলিশ দুই ধর্ষককে আটক করেছে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, আটক দুই ধর্ষক হচ্ছে জেলা শহরের মাস্টারপাড়া এলাকার মোহনী রাজবরের ছেলে আকাশ কুমার রাজবর (১৯) ও দুলাল রাজবরের ছেলে জীবন কুমার রাজবর (১৮)। ধর্ষনের শিকার ওই গৃহবধু আজ শনিবার জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিন জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধু বগুড়ায় ছোট বোনের বাড়ি থেকে জয়পুরহাট আসে শুক্রবার সন্ধ্যায় । বাস থেকে নেমে আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যানের সাথে দেখা করতে জয়পুরহাটের বাসায় যায়। দেখা না পেয়ে এবং রাত হবার কারনে বাড়ি ফিরতে পারেনি ওই গৃহবধু। এ অবস্থায় মাস্টাপাড়ায় বসবাসরত আত্মীয় ফাইমা আকতারের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট বালিকা বিদ্যালয়ের পশ্চিমপাশে তিন যুবক জোর পূর্বক ধর্ষন করে বলে মামলায় উল্লেখ করা হয়।
