যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের চেয়েও সস্তায় মোবাইল ডাটা পাওয়া যায় ভারতে

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০০:৫১

 

ইত্তেফাক ডেস্ক

মোবাইল ডাটা সস্তায় পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের চেয়েও এগিয়ে আছে ভারত। ইউরোপের মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি দামে মোবাইল ডাটা ক্রয় করতে হয়। ক্যাবল.কো.ইউকে’র এক গবেষণায় দেখা গেছে, এক গিগাবাইট ডাটা কিনতে ব্রিটেনে খরচ হয় ৬ দশমিক ৬৬ ডলার যেখানে ভারতে খরচ হয় মাত্র শূণ্য দশমিক ২৬ ডলার। যুক্তরাষ্ট্রে গড়ে খরচ হয় ১২ দশমিক ৩৭ ডলার। ক্যাবলস টেলিকমস এর বিশ্লেষক ড্যান হাউডেল বলেছেন, এই ফলাফল খুবই হতাশার। ২৩০ টি দেশের মধ্যে গবেষণা পরিচালনা করা হয়। এর মধ্যে তালিকায় ব্রিটেনের স্থান ১৩৬তম। সবচেয়ে সস্তায় পাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে তালিকায় যথাক্রমে ভারত, কিরগিজস্তান, কাজাকস্তান, ইউক্রেন এবং রুয়ান্ডার নাম রয়েছে। -বিবিসি