ইত্তেফাক ডেস্ক
শখ করে ২০১৬ সালে একটি সিংহী কিনে আনেন। প্রজননের জন্য ২০১৮ সালে আরেকটি সিংহ নিয়ে আসেন। এদের নিয়েই দিনের অধিকাংশ সময় কাটতো ৩৪ বছর বয়সী মাইকেল প্রাসাকের। ৯ বছর বয়সী সিংহ-সিংহীদের নিয়মিত খাবারও তিনি খাওয়াতেন। এদের নিয়ে প্রতিবেশিদের সঙ্গে তার ঝগড়াও করতে হয়েছে। কিন্তু সেই প্রিয় সিংহের আক্রমণেই জীবন দিতে হলো প্রাসাককে। ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় জেখোভ শহরে। বাড়ির পিছনে রাখা সিংহের খাঁচায় ছেলের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ও পুলিশকে খবর দেন প্রাসেকের বাবা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিংহ দুটিকে মেরে খাঁচা থেকে প্রাসেকের দেহ উদ্ধার করে। স্থানীয় পুলিশ জানায়, প্রাসেকের মরদেহ উদ্ধারের স্বার্থে সিংহ দুটিকে মারা ছাড়া কোনো উপায় ছিল না। -বিবিসি
