বিশ্বের দুষিত দশ শহরের সাতটিই ভারতের

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০০:৫২

 

ইত্তেফাক ডেস্ক

বিশ্বের দুষিত ১০টি শহরের মধ্যে ৭টিই ভারতের। সবচেয়ে দুষিত রাজধানী দিল্লি। দুষিত শহর গুরুগ্রাম। বিশ্ব পরিবেশ সংস্থা গ্রিনপিস’র দক্ষিণ এশীয় শাখা এই তথ্য জানিয়েছে। পৃথিবীর প্রায় তিন হাজার শহরে বাতাস কতটা অস্বাস্থ্যকর তা জানতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি নজরদারি সংস্থার নথিপত্র খতিয়ে দেখে ‘আইকিউ এয়ার ভিসুয়াল-২০১৮’ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতেই এই তথ্য উঠে এসেছে। বাতাসে ভাসমান ধূলিকনার নিরিখে তালিকার শীর্ষে গুরুগ্রাম। দ্বিতীয় গাজিয়াবাদ, চতুর্থ ফরিদাবাদ। বিওয়াড়ি, নয়ডা, পাটনা এবং লক্ষেৗ যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম স্থানে। ওই তালিকায় তৃতীয় ও দশম স্থানে পাকিস্তানের দুই শহর ফয়জলাবাদ এবং লাহোর। চীনের হোতান রয়েছে অষ্টম স্থানে। -আনন্দবাজার পত্রিকা