খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ১৪:৪৮

খুলনায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে নগরীর গোবরচাকা আলিশান মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নূর ইসলাম (৪৮) ও শফিকুল ইসলাম (৪০)। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি ছিল জনৈক খোকনের। সম্প্রতি শাহজাহান-লাবুরা তার কাছ থেকে বাড়িটি কিনে নেয়। সোমবার সকালে তাদের শ্রমিকরা বাড়িটি পরিস্কার করছিল। এ সময় পুরোনো ইটের মধ্যে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই দুইজন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার থানার ওসি মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।