সিঙ্গাপুরে তরুণ লীগের শোকসভা

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২০:৫৬
 
 
বাংলাদেশ তরুণ লীগ সিঙ্গাপুর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার রাত নয়টায় সিঙ্গাপুরস্থ ফকরুদ্দীন রেস্তোরাঁয় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আবেদিন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন ভূঁইয়া।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলার কণ্ঠ’ পত্রিকার সম্পাদক এ কে এম মো্হসীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছালাহউদ্দীন, আবুল কালাম আজাদ এবং মোবারক হোসেন।
 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৯০’এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা এবং সিঙ্গাপুর আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কাজী শিহাব উদ্দীন (লিটন)।