ব্যাংককে বোমা হামলা ‘সবেচেয়ে ভয়াবহ’

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৫:১১
 
ব্যাংককে মন্দিরে হামলার দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই কথা বলেন।
 
সোমবার সন্ধ্যায় চালানো ঐ হামলায় বিদেশিসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
 
প্রায়ুথ বলেছেন, এর আগে ছোট-খাটো বোমা হামলা অথবা বিশৃঙ্খলা হয়েছে। কিন্তু এবার নিরীহ মানুষের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আমাদের অর্থনীতি, পর্যটনকে নষ্ট করতে চায়।
 
তিনি বলেন, হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ একজন সন্দেহভাজনকে মন্দির এলাকার ভিডিও ফুটেজে দেখেছে। তার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
 
পরে থাইল্যান্ডের জান্তা নেতা বলেছেন, নিরাপত্তাবাহিনী ঐ সন্দেহভাজনকে শনাক্ত করেছে।
 
নিহতদের মধ্যে চীন, হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে।  খবর: বিবিসি।