চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৩:২৩
চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকান কর্মচারী মারা গেছেন। নিহত মো. বেলাল (৩০) সিলেট সদর থানার মো. ছিদ্দিকের ছেলে। তিনি একটি লাকড়ির দোকানে কাজ করতেন।
 
মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার আসহাব আলী সড়কে এই ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।
 
স্থানীয়রা জানান, ছাদ থেকে লাকড়ির বস্তা নামানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়লে বেলাল আহত হন। পরে সকালে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।