ময়মনসিংহের সদর উপজেলার বোররচর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে এমদাদুল হক (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুরে মির্ধাপাড়া গ্রামের আব্দুল মান্নান গং দেশিয় অস্ত্র দিয়ে এমদাদুল হককে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি কামরুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
