কুমিল্লার দুই উপজেলায় কাল হরতাল

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৯:৩০
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
 
বুধবার বিকালে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং ওই দুই উপজেলা বিএনপির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
 

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, হরতালে নাশকতা ঠেকাতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন থাকবে। হরতালের নামে কেউ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে।