রাজশাহীর পবার উপজেলায় ১৫ দিন বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমি থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
জানা গেছে, স্থানীয়রা মাঠে ঐ নবজাতককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নগরীর শাহ্ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
