শিবালয়ে ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১৬:৪৫
 
মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাটুরিয়া ঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার।
 

শিবালয় থানা ওসি রকিবুজ্জামান জানান, বুধবার রাতে দৌলতদিয়া থেকে ফেরি পার হয়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।