‘তারেক-মিশুকের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২১:২৭
 
ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন অদক্ষ চালক, বিচারহীনতার মতো অনেক কারণে তারেক ও মিশুকের মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় না। প্রকারান্তরে এটাকে হত্যাকাণ্ডই বলা যায়। বাংলাদেশের বেশির ভাগ সড়ক দুর্ঘটনাকে এই কাতারে ফেলতে হবে।
 
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা চত্বরে সড়ক নিরাপত্তা সংলাপে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
 
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং ব্র্যাকের যৌথ আয়োজনে নিরাপত্তা বিষয়ে সংলাপ, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন আর দুটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হলো তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়কদুর্ঘটনা কবলিত সকলকে। অনুষ্ঠানে সমবেত হন ছাত্র-শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।