জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২১:২৯
জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামে বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হক (২৮) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নাজমুল বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি একই গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই সেনা সদস্য বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুত সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্ ঘোষণা করে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানান।