গাড়ির ধাক্কায় বাংলাদেশি হজযাত্রী নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ১২:৫৮
সৌদি আরবের মদিনায় গাড়ির ধাক্কায় আমবার আলী (৫২) নামে বাংলাদেশি এক হজযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আমবার আলীর পাসপোর্ট নম্বর বিই ০২৪৬১৫৯, হজ আইডি ৯৯৬২৮৮৩। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপাড়া গ্রামে। তার লাশ মদিনার মিশকাত হাসপাতালে রাখা হয়েছে।
 
মদিনায় বাংলাদেশের হজ মিশনের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মদিনার কোরবান আলী রোডে সড়ক পার হওয়ার সময় আমবার আলী গাড়ির ধাক্কায় আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।