কিশোরগঞ্জে ইনা বেগম(৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ভেড়ভেড়ি গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধুর স্বামী আখতারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টায় জেলা মর্গে ইনা বেগমের লাশ ময়না তদন্ত করা হয়। গৃহবধূর বাবা একাব্বর আলী তার জামাতার বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ করেছেন।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
