সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৭:০৩
চট্টগ্রামের সাতকানিয়ার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রমজান আলী মো. সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাত আটটার দিকে মাইজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জানা যায়, এপ্রিলে একটি সালিসি বৈঠকে ওইএলাকার অ্যাডভোকেট অপূর্ব চরণ দাশকে মারধর ও জোর পূর্বক স্ট্যাম্প স্বাক্ষর নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন,  চেয়ারম্যান রমজান আলী মো. সাইফুল্লাহ একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গত ২১ শে আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।