যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার ভোরের উপজেলার বসতপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, গ্রামের রফিকুলের ছেলে আশরাফ শনিবার ভোরের দিকে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় কান্নার শব্দ শুনে তিনি একটি ইট ভাটার নিকটে পলিথিনের ব্যাগে মুড়িয়ে রাখা অবস্থায় শিশুটি কে উদ্ধার করেন। পরে খোঁজ খবর করেও শিশুটির কোন স্বজনকে না পাওয়ায় তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়দের ধারণা মেয়ে সন্তান হওয়ায় পরিবারের লোকজন শিশুটি ফেলে রেখে গেছে।
শার্শা বাগ আঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজিদ হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন।
