দেয়াল চাপায় নারী ও শিশুসহ আহত ৫

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৫:১৭
শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কাঁচা দেয়াল চাপা পড়ে নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছেন। রবিবার ভোরে ফুলহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- আব্দুল কুদ্দুসের ছেলে খোকন মিয়া (৩২), তার স্ত্রী শাহানা বেগম (২৫), ছেলে শামীম (৮) ও কন্যা আশামণি (১০)। এছাড়া ওই গ্রামের ফছিউদ্দিনের কন্যা সুরাইয়া (১০)।  তাদের ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ গ্রামবাসিরা জানায়, শনিবার আকস্মিককভাবে পাহাড়ী ঢলের পানিতে দেয়ালে ফাটল ধরে। রবিবার ভোরে ওই দেয়াল ধসে পড়লে এ আহতের ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, ‌'আহতদের মধ্যে শাহানার অবস্থা গুরুত্বর। পরীক্ষা-নিরীক্ষার পর তা জানা যাবে।'