টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যালে

দ্য লাস্ট পোস্ট অফিস

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৩৬

ছোট ছবির উত্সবগুলোর মধ্যে অন্যতম একটি উত্সব হলো ফিনল্যান্ডের টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল। পাঁচ দিনের এই উত্সবে ১০টি ভেন্যু প্রদর্শিত হয় চার শ ছবি। দর্শক হিসেবে উপস্থিত থাকে ৩০ হাজার দর্শক। সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় চার হাজারের বেশি ছবি, যেখান থেকে ৪৭টি দেশের ৫৯টি ছবি প্রতিযোগিতা করছে এ বিভাগে। যার মধ্যে রয়েছে অং রাখাইন নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।  এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো চলচ্চিত্র উত্সবের ওপেন ডোরস বিভাগে দ্য লাস্ট পোস্ট অফিস ছবটির হয় ওয়ার্ল্ড প্রিমিয়ার। এছাড়া ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোতে অনুষ্ঠিত উত্সবের ৪১তম আসরে প্রদর্শিত হয় এ ছবিটি। ফিনল্যান্ডের টেম্পেয়ারে উত্সবের ৪৯তম আসর চলবে ১০ মার্চ পর্যন্ত।  ‘দ্য লাস্ট পোস্ট অফিস’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ। উল্লেখ্য, বাংলা ভাষায় নির্মিত এ ছবিটি অং রাখাইন নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র। তার নির্মিত প্রথম ছবি ‘মর থেংগারি’ (মাই বাইসাইকেল) চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম ছবি।