ভেনিজুয়েলায় আগুনে ৮ জনের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১১:৪৯
 
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের একটি বৃদ্ধনিবাসে আগুনে অন্তত ৮ জন মারা গেছেন। স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে।
 
কারাকাসের চাকাও এলাকার মেয়রের অফিস থেকে টুইটারে বলা হয়েছে, চিভাকোয়ার মোহেদানো অ্যাভিনিউর সিনিওর সেন্টারে অগ্নিকাণ্ড হয়। এতে আটজন মারা গেছেন।
দমকলকর্মীরা সেখান থেকে ৩২ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে অন্তত ১০ জন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। তাদের চিকিত্সা দেয়া হয়েছে। খবর: এএফপি।