৯ চলচ্চিত্র প্রদর্শনী আজ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৫৮

g বিনোদন রিপোর্ট

 

ঢাকার ৪টি ভেন্যুতে চলছে ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। আজ শুধুমাত্র জাতীয় জাদুঘরের শওকত ওসমান হলে ৯ চলচ্চিত্র প্রদর্শনী হবে।

চলচ্চিত্রগুলো ‘ফুটস্টেপস’, ‘হেডি’, ‘স্কুল চ্যালেঞ্জ’, ‘ক্লাউন’, ‘মাশরুম পার্ক’, ‘গুদিয়া’, আনলেস দ্য ওয়াটার ইজ সেইফার দেন ল্যান্ড’, ‘উইচ হান্ট’ ও ‘উয়েন্ডি টু’। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবারের উত্সবে ঢাকায় মোট  ৩২টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। যুগ বয়সী ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে এই আয়োজন আগামীকাল শেষ হবে।

 

‘ফুটস্টেপস’ চলচ্চিত্রের একটি দৃশ্য