উখিয়ায় ৬লক্ষ টাকার মাদক উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৩:৪৭
উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬লক্ষ টাকার বিদেশী মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে রেজু মংজয়পাড়া থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 
বিজিবির সুবেদার ওয়াইসকরনি বলেন, 'একদল  মাদকপাচারকারী মিয়ানমার থেকে চোরাইপথে দীর্ঘ দিন ধরে মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বড় পাহাড় এলাকায় অভিযান চালালে মাদক পাচারকারীরা মাদকদ্রব্য ফেলে পাহাড়ে আত্মগোপন করেন। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।'  
 
এছাড়া সোমবার সকালে ধামনখালী এলাকা থেকে  ৫০হাজার টাকার কিং কিং নামে বিদেশী সিগারেট উদ্ধার করেছে বিজিবি।