সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার মো. গাজী রহমান (৭৭) এবং শেরপুর জেলার নকলা উপজেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯)। এই নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। মক্কা বাংলাদেশ হজ মিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গাজী রহমান রবিবার ৫টার দিকে মক্কায় মারা যান। তিনি এ বছর এভিয়েনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ২০ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দা যান।
অন্যজন কাজিম উদ্দিন রবিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটের দিকে মক্কায় মারা যান। তিনি গত ১৯ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সের এসভি ৫২০৯ ফ্লাইটে জেদ্দা যান।
