রঙ্গরস

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৯:১৮

পাড়ার সবচেয়ে কৃপণ লোকটির সঙ্গে দেখা করতে গেল সমাজসেবকদের একটি দল।

দলের নেতা বলল, আমাদের রেকর্ড থেকে দেখা যাচ্ছে আপনার প্রচুর সহায়সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি কখনো আমাদের তহবিলে একটা টাকাও দান করেননি।

: আপনাদের রেকর্ডে কি লেখা আছে আমার একজন কপর্দকহীন অসহায় ফুপু আছেন? আপনার রেকর্ডে কি আছে—আমার এক পঙ্গু ভাই আছে, যে একটি পয়সাও আয় করে না? আপনার রেকর্ডে কি আছে—আমার এক বিধবা বোন আছে, যার স্বামী মারা যাওয়ার সময় চারটি সন্তান ছাড়া আর কিছু রেখে যেতে পারেনি?

: না স্যার, আমাদের রেকর্ডে এসব কিছুই নেই। লজ্জিত হয়ে বলল দলনেতা।

: তা হলে শুনুন, ওদের কাউকেই আমি একটি টাকাও দিই না, আপনাদের কেন দেব।