চান্দিনায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১০:৪৮
কুমিল্লার চান্দিনায় জালাল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বেলাশহর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
তিন কন্যার জনক নিহত জালাল হোসেন তুলাতলী গ্রামের সুয়া মিয়ার ছেলে। সূয়া মিয়া বলেন, ‌'সবজি ব্যবসার সুবাদে প্রায় ৩মাস যাবৎ তার শ্বশুর বাড়ি বেলাশহর গ্রামে বসবাস করতো। মঙ্গলবার রাতে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে তার শ্বশুর বাড়ির একটি লাউ ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।' তিনি আরো বলেন, ‌'পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আইনের আশ্রয় নিব।'
 
সরেজমিনে দেখা গেছে, পানিবন্দী পরিত্যক্ত লাউ ক্ষেতের পাশে রক্তাক্ত অবস্থায় জালালের মরদেহ পড়ে আছে। এ ব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‌'আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছি। তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'