গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৫:২৩
নেত্রকোণার মদনে গাঁজাসহ মো. আরিফ(২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বালালী বাঘমারা বাজারের মিরাশের দোকান থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জের ইটনার মাইজ উদ্দিনের ছেলে। 
 
জানা যায়, মঙ্গলবার রাতে মাদক বিক্রেতা আরিফ গাঁজা বিক্রির উদ্দেশ্যে মিরাশের দোকানে যান। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সুযোগ বুঝে দোকানদার মিরাশ পালিয়ে যান। মদন থানায় পুলিশ বাদি হয়ে ২জনকে আসামি করে মাদক আইনে একটি মামলা করেছে। 
 
ওসি এস এম মফিজুল ইসলাম বলেন, 'মাদক বিক্রেতা আরিফকে বুধবার কোর্টে পাঠানো হয়েছে। আসামি মিরাশকে গ্রেফতারের চেষ্টা চলছে।'