ম নে র কো ণে উঁ কি

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:০৩

প্রতিদিনই মনের কোণে উঁকি দেয় মন খারাপ করা নানা প্রশ্ন, নানা ভাবনা। কাউকে বলতে না পারা এই ভাবনাগুলো জমে জমে গড়ে ওঠে অপূর্ণতার পাহাড়। এমন নানা ভাবনার কথা আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের এই নিয়মিত আয়োজনে।

ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরানবাজার, ঢাকা-১২১৫ 

প্রশ্ন :আমি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলে পড়াশোনা করছি। পড়াশোনার কিছুটা চাপ তো আছেই, পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। দিনের প্রায় পুরোটা সময় এসবের ব্যস্ততায় কাটে। ইদানীং লক্ষ করছি মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে, অকারণে রেগে যাই। মা-বাবা কিছু বললেও রুঢ়স্বরে কথা বলি। এর থেকে পরিত্রাণের উপায় কী?

 

উত্তর :প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো, কর্মব্যস্ততা মানুষের জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। মানুষের দৈনন্দিন জীবন নির্বাহের জন্য যেমন কাজের প্রয়োজন, তেমনি মানসিক প্রশান্তির গুরুত্বও কম নয়। আর তাই বিশ্রামের বিষয়টিকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই। কারণ পরিপূর্ণ বিশ্রাম মানুষকে নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। এক্ষেত্রে দেখা যেতে পারে পছন্দের মুভি, সময় কাটানো যেতে পারে প্রিয়জনদের সাথে। একই সাথে করা যেতে পারে খোলামেলা আলোচনা কাছের মানুষের সাথে। ধৈর্যশীল হতে হবে। মনে রাখতে হবে অবহেলা বা দুর্ব্যবহার সম্পর্কের দূরত্বই শুধু বৃদ্ধি করে যার ভবিষ্যত্ খুবই ভয়াবহ। মোদ্দাকথা, কাজকে কাজের জায়গায় রেখে সম্পর্কের বাঁধন শক্ত করার মাঝেই থাকুক একজন প্রকৃত মানুষের সার্থকতা।

রুদমিলা মাহবুব

প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়