খাগড়াছড়ি শহরের বিয়াম স্কুল সংলগ্ন গোপন আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ শিবিরের জেলা পর্যায়ের এক নেতাকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ জিহাদি বইপুস্তক, লিফলেট ও ব্যানার উদ্বার করা হয়। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করছিল বলে গোপন সংবাদ পেয়েই এই অভিযান চালানো হয়।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে অভিযান চালালে নজরুল ইসলাম রুবেল নামে এক দুর্ধর্ষ শিবির ক্যাডারসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মো. লিটন হোসেন নামে শিবিরের আরেক সদস্যকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে সহস্রাধিক জিহাদি বইপুস্তক, লিফলেট ও ব্যানার উদ্বার করা হয়।
খাগড়ছড়ি সদর থানার ওসি শামছুদ্দিন ভূইয়া জানিয়েছেন, পিয়ন কলোনিতে শিবিরের বড়মাপের নেতা রুবেলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আরও বেশ কিছু জিহাদি বই ও গুরুত্বপূর্ণ তথ্য উদ্বার করা হয়। আরও তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
