কুড়িগ্রামের উলিপুরে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি বি-সার্কেল মনিরুজ্জামান ও উলিপুর থানার ওসি জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তেতুল তলা বাজার থেকে হাবিবুর রহমান (৪১) কে ১৮পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই চিলমারীর রমনা থেকে মোখলেছুর রহমান পঁচু (৩৬) ও তার সহযোগী মাহবুব আলম (৩৬) কে গ্রেফতার করে। পুুলিশি জিজ্ঞাসাবাদে হাবিবুর জানায়, আটক মোখলেছুরের কাছ থেকে ৭হাজার ৬’শ ৬০টাকায় ২৫পিস ইয়াবা কিনেন তিনি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জমির উদ্দিন জানান, তারা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
