শুরু হলো ‘আমার বিজয়ের গল্প’ উত্সব

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:০৩

 

জীবন প্রবাহমান স্রোতের মতো বয়ে চলা এক নদী। এঁকেবেঁকে চলা নদীর মতোই জীবনেও থাকে হাজারো বাঁক, বয়ে চলা জীবনের একেকটা সফলতার ধাপ, এধাপ পেরিয়ে জীবনের উপলব্ধিতে যুক্ত হয় জীবনের সফলতা। সফলতা মানে জীবনের কঠিন চ্যালঞ্জে মোকাবিলা করে বিজয় চিনিয়ে আনা। আপনিও হয়তো সেই বিজয়ের আরেক নায়ক,যার বিজয় হার মানাতে পারে হাজারো জীবনরে সফল নায়কদরে। আপনার দুর্বার জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনিও হতে পারনে সেরাদের সেরা বিজয়ের গল্পকার। আপনার এই গল্প অনুপ্রাণতি করতে পারে হাজারো সফলতার পথ যাত্রার সৈনিকদের। তাই আপনার সেই বিজয়ের গল্প তুলে ধরতে শুর হলো ‘আমার বিজয়ের গল্প’ উত্সব। প্রোগ্রামটি আয়োজন করছে শিক্ষা ও পেশা বিষয়ক পোর্টাল ক্যারিয়ার কেয়ার.কম। অনুষ্ঠানটি সহযোগীতায় আছে বরন্দ্রে, রকমারি ডট কম, এক্সসলিন্সে বাংলাদেশ, ঢাকা এফএম ৯৮.৪, দৈনিক ইত্তেফাক ও বাঙালি প্রকাশন ।

n সেরা ১০০ গল্প নিয়ে প্রকাশিত হবে বই।

n সেরা গল্পগুলো প্রকাশ করা হবে দৈনিক ইত্তেফাকের প্রজন্ম পাতায়।

n বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আমার বিজয়ের গল্প উত্সব।

n শীর্ষ ৫০ জনকে দেওয়া হবে পুরস্কার।

n লেখা পাঠান [email protected] এ

n বিস্তারিত জানতে ভিজিট www.facebook.com/careercare.com.bd

n ইভেন্ট পেইজ :https://www.facebook.com/events/256298744997801/?ti=cl

সর্বোচ্চ ৫০০ শব্দে কম্পোজকৃত নিজের জীবনের কোনো বিজয় বা সফলতার গল্প ইমেইল করে পাঠাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে [email protected] এই ইমেইল অ্যাড্রেসে।

হতে পারে সেটা আপনার ব্যক্তি জীবনের কোনো সফলতার গল্প, শিক্ষা জীবনের কোনো সফলতার গল্প অথবা চাকরি বা ব্যবসায় জীবনের কোনো সফলতার গল্প।

লেখা পাঠানোর নিয়মাবলী:

n মাইক্রোসফ্ট ওয়ার্ড ২০০৭ ফাইল এ লিখে ইমেইল অ্যাটাচ করে পাঠাবেন।

n শুরুতে আপনার নাম. মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন

n তারপর আপনার গল্পের একটি টাইটেল লিখে ৫০০ শব্দের ভিতর বাংলায় আপনার গল্পটি লিখবেন।

n ফাইলটির নাম এবং ইমেইল এর সাবজেক্ট এভাবে দিবেন :‘Bijoyer olpo, Your Name’ে ইউর নেইম-এর জায়গায় আপনার নামটি লিখবেন।