মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৩:২৪
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
 
শুক্রবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, পূর্ব-মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
 
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।
 
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে ১১ মিলিমিটার, হাতিয়ায় ২৯ মিলিমিটার, কক্সবাজারে ১৯ মিলিমিটার, টেকনাফে ১৭ মিলিমিটার এবং সিলেটে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।-বাসস।