ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে রনি ফকির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। সে এম কে ডাঙ্গী গ্রামের আমির ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রনিকে বাড়ির ভিতরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুটিকে বাড়ির সামনের বিলে ভাসতে দেখা যায়। স্বজনরা দ্রুত শিশুটিকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষনা করেন। শিশুটি রাস্তায় খেলতে গিয়ে পানি পড়েছে বলে ধারণা করছে তার পরিবার।
