জয়ের পরই বোল্টের পতন!

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৬:০০
 
বৃহস্পতিবার উসাইন বোল্টের জন্য ছিল গৌরবের দিন। কেননা, চীনের বেইজিংয়ে ২০০ মিটার দৌড়ে জয় পেয়েছেন জ্যামাইকার এই অ্যাথলেট। নিজের জয় উদযাপনকালে চীনের এক ক্যামেরাম্যানের সাথে ধাক্কা লেগে ট্রাকে পড়ে যান তিনি।
 
IMG0
 
গত সাত বছর ধরে কোনো উসাইনের কেউ পতন ঘটাতে না পারলেও পেরেছেন চীনের ঐ ক্যামেরাম্যান। বিশ্বের দ্রুততম মানবকে ট্র্যাকে পতন ঘটিয়েছেন তিনি।
 
IMG1
 
বোল্টকে একটি চলন্ত ট্রলি নিয়ে অনুসরণ করছিলেন এক ক্যামেরাম্যান। হঠাৎ পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ঐ ট্রলি গিয়ে ধাক্কা মারে বোল্টকেও। এতে দুইজনই মাটিতে পড়ে যান।
 
IMG2
 
অবশ্য মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। পড়ে যাওয়ার সাথে সাথে নিজেকে সামলে নেন বোল্ট।
 
IMG3
 
পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, আমি ঠিক আছি। সামান্য একটু কেটেছে। 
 
IMG4
 
গতকাল ফাইনালে ১৯ দশমিক ৫৫ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেছেন বোল্ট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্যাটলিনের সময় লাগে ১৯ দশমিক ৭৪ সেকেন্ড। সূত্র: বিবিসি।