ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত নাগা বিদ্রোহী নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ০৯:১৭


ভারতে নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার তুয়েনসাং জেলার পাঙ্গাশায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ন্যাশনাল সোস্যালিস্ট অব কাউন্সিল অব নাগাল্যান্ডের (কাপলাং) সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। খবর এনডিটিভি’র।

আসাম রাইফেলস, সেনাবাহিনী এবং প্যারা স্পোল ফোর্সের সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্রোহীরা দুটি গাড়িতে যাচ্ছিল। এ সময় তাদের গাড়ি চেকিংয়ের কথা বলার সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছোঁড়ে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এতে সাত বিদ্রোহী নিহত হয়। আহত হয় আরো তিনজন।