যাত্রাবাড়ীতে গৃহবধূ অ্যাসিডদগ্ধ

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১১:২৮
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে প্রিয়পাখি (৫৪) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
 
প্রিয়পাখি জানান, তার দুই ছেলে এবং স্বামী যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি তার ছেলে আনোয়ার হোসেন দেশে ফেরেন। 
 
ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রিয়পাখি অভিযোগ করেন, স্থানীয় হাবিব নামে এক সন্ত্রাসী ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় হাবিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিস বৈঠকও হয়। কয়েকদিন আগে থেকে স্থানীয় সন্ত্রাসীরা মামলাটি তুলে নিতে হুমকি দেয়। এ ঘটনার জের ধরে তার ওপরে গত রাতে অ্যাসিড নিক্ষেপ করা হয় বলে তিনি অভিযোগ করেন। এতে তার ডান হাতের কিছু অংশ দগ্ধ হয়। 
 
এদিকে, যাত্রাবড়ী থানার ওসি অবনি সংকর জানান, অ্যাসিড ছুড়ে মারার কোনো অভিযোগ তারা পাননি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে এ সংক্রান্ত একজন রোগী ভর্তি হওয়ার পর বিষয়টি তারা খতিয়ে দেখছেন।