ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১২:৫৬
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শাহবাজপুর ব্রিজটি মেরামতের জন্য শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত ২২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। 
 
ভোর ৪টার পর যানবাহন চলাচল শুরু হলে ব্রিজের উভয় দিকে প্রায় ২৫ থেকে ৩০  কিলোমিটার যানজট লাগে। বিশেষ করে মালবোঝাই ট্রাকগুলো চলাচলে বিঘ্ন ঘটায় যানজট ব্যাপক আকার ধারণ করে।
 
সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, বেলা ১১টা পর্যন্ত যানজট থাকলেও এখন যানজট কমতে শুরু করেছে।