রাজধানীতে কিডনি পাচার চক্রের ৫ সদস্য আটক

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৩:১৪
রাজধানীর শাহবাগ ও গাবতলী এলাকা থেকে আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের ৫ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় দুইজনকে উদ্ধার করা হয়েছে।
 
শনিবার পাচারকারীদের আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
 
ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।