‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আদর্শ ‍ও সুদূরপ্রসারী পরিকল্পনা’

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৪:৫৩
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলী ও পরিকল্পনাবিদদের সঙ্গে নিয়ে একটি আদর্শ ‍ও সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। ।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন বলে জানান তারা।
 
শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনে ‘নগর ঢাকায় জলজট: উত্তরণের উপায়’ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র সাইদ খোকন এবং ডিএনসিসি মেয়র আনিসুল হক।
 
এ সময় দুই মেয়র বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সচেতন রয়েছেন। তিনিও চান জলাবদ্ধতা দূর করতে। এজন্য যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন তিনি।