মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে তিন মাদকসেবীকে ৬মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান শনিবার দুপুর ১টার দিকে এ দণ্ড দেন।
দণ্ডিতরা হচ্ছেন- হাট বামন্দী গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে ফজলুল হক ফাজিল (৪৮), নওপাড়া গ্রামের (পশ্চিম পাড়া), ছহিরদ্দীনের ছেলে আলামিন হোসেন (৪০) ও কাবরান আলীর ছেলে ডাবলু মিয়া (৩৬)। তাদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আকরাম হোসেন জানান, ফজলুল হক বামন্দী পশু হাটের পাশে শনিবার সকালে গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ৫গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ তাকে আটক করে।
অন্যদিকে কালীগাংনী স্কুলের পাশ থেকে আলামিন ও ডাবলুকে ২০গ্রামসহ ধলা পুলিশ ক্যাম্পের এসআই প্রসেন কুমার ও আনিছদ্দীন অভিযান চালিয়ে আটক করেন। সকালে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালত তাদের দোষ স্বীকার করা তিনজনের প্রত্যেককে ৬মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
