ঢাকা ক্লাবের ব্রিজ টুর্নামেন্ট কাল

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

দেশের বনেদী সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড আবারও তাদের ইনডোর গেমস ব্রীজ টুর্নামেন্টের আয়োজন করছে। শুক্রবার সারাদিন ক্লাবে অনুষ্ঠিত হবে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত ব্রীজ টুর্নামেন্ট। গত বছর হয়নি এবার হচ্ছে। প্রায় একশ খেলোয়াড় এখানে অংশগ্রহন করবেন বলে গতকাল নিজেদের হল রুমে আয়োজিত সংবাদ সম্মলনে জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, মিসেস নুর আফরোজ, আলমগীর ভুইয়া, মোয়াজ্জেম হোসেন, ইকবাল বাহার চৌধুরী, আতাউর রহমান ভুইয়া, বাফুফের সাবেক সভাপতি এসএ সুলতান টিটু, চিত্রনায়ক মাহমুদ কলি প্রমুখ