মহিলাসহ ফেনসিডিল ব্যবসায়ী আটক

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৮:২১


ভ্যানিটি ব্যাগে করে ২৪ বোতল ফেন্সিডিল পাচারের সময় মোটর সাইকেলসহ মহিলা ও এক ফেন্সিডিল ব্যসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়দরগা ইউনিয়নের বেলবাড়ী থেকে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দারোগা শাহীনুর ইসলাম সিদ্দিক তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- মিঠাপুকুর উপজেলার শাহাজাদী বেগম (২৫) ও রংপুর সদরের মোস্তাকিম হোসেন (৩৫)। শনিবার আটককৃতদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।