মতিঝিলে মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৮:৪৪
 
রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান (২২)।
 
শনিবার ভোরে ওই মাদরাসার শিক্ষকরা মাদ্রাসার মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
 
এ ঘটনায় মতিঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।