মার্কিন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেবী নাজনীন

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ২২:০৫
 
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন মার্কিন রিয়েল এস্টেট কোম্পানি এক্সিট রিয়েলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
 
স্থানীয় সময় শুক্রবার বিকালে নিউইয়র্কের জ্যামাইকার এক্সিট রিয়েলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বেবী নাজনীনকে পরিচয় করিয়ে দেয়া হয়।
 
সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সিট রিয়েলটির রিজিওনাল সেলস চিফ জন ফাহিম এবং ব্রোকার ও ওনার আজহার হক।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন বিশেষজ্ঞ অ্যাডভোকেট রুবাইয়া রহমান, এক্সিট রিয়েলটির সেলসপারসন ও কমিউনিটি লিডার মোহাম্মদ আলী পমুখ।